ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংগঠনটির নেতারা। যুব মহিলা লীগের আলোচনা সভায় অফিসিয়াল ওয়েবসাইট (www.jmlbd.org) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।


উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের আমলে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে। গ্রাম থেকে বসে পৃথিবীর যে কোনো স্থানে যোগাযোগ করতে পারছে। এটা সম্ভব হয়েছে সজিব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থাকার কারণে।যুব মহিলা লীগের ওয়েবসাইট তৈরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সব জায়গায় সংগঠনের একটা ডাটাবেজ থাকবে। ডিজিটাল বাংলাদেশের যথাযথ ব্যবহারের জন্য যুব মহিলা লীগ যে যাত্রা শুরু করল সেটা সফল হোক আমরা চাই।

ads
ads
ads

Our Facebook Page

↑